Friday, September 18, 2026
PrimeBulletin

World

উপসাগরীয় দেশগুলো বড় বিনিয়োগ করলে ২০ শতাংশ শুল্ক দিতে হবে না: ট্রাম্প

উপসাগরীয় দেশগুলো বড় বিনিয়োগ করলে ২০ শতাংশ শুল্ক দিতে হবে না: ট্রাম্প

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী সুরক্ষার জন্য প্রস্তাবিত ২০ শতাংশ শুল্ক মওকুফ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরিবর্তে তিনি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি’কে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগের দিনই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটনের নৌ অবরোধ পুনর্বহাল করার পাশাপাশি এই জলপথ দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক কার্গোর ওপর ২০ শতাংশ শুল্ক বা নিরাপত্তা ফি আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি করলে তাদের এই শুল্ক দিতে হবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানান, এই অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে “অত্যন্ত ফলপ্রসূ আলোচনার” পর তিনি শুল্ক মওকুফের এই সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে ট্রাম্প ইরান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালী ‌‘ইরান ছাড়া সমস্ত দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত। আর এর কারণ হলো তাদের (ইরানের) মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্ব, যা তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে’।

ইরানের ওপর পূর্ণ অবরোধের বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘সুতরাং আমরা একটি পূর্ণ অবরোধ আরোপ করব, কিন্তু তা কেবল সেইসব জাহাজের ওপর কার্যকর হবে, যেগুলো ইরানের বন্দরে আসা-যাওয়া করে অথবা ইরানি পণ্যবাহী কোনো কিছু বহন করে।’

বিশ্বের মোট খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এই জলপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা এখন চরমে। ট্রাম্প প্রশাসন যেখানে নিজেকে এই প্রণালীর ‘অভিভাবক’ দাবি করে শুল্ক আরোপ ও ইরানকে অবরুদ্ধ করার নীতি নিয়েছে, সেখানে ইরান বলপ্রয়োগের এই মার্কিন নীতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়ে আসছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58