Tuesday, July 21, 2026
PrimeBulletin

Arts

ভক্তদের ভালোবাসায় যে বার্তা দিলেন শাকিব খান

ভক্তদের ভালোবাসায় যে বার্তা দিলেন শাকিব খান

বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন মানেই ভক্তদের অফুরান ভালোবাসা। ঢালিউডের মেগাস্টার এই শাকিব খান ভাসছেন শুভেচ্ছার বন্যা। গত ২৮ মার্চ সেই দৃশ্যই আবারও দেখা গেল। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছায় ভেসেছেন এই জনপ্রিয় নায়ক। আর সেই ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাকিব খান জানান, জন্মদিনে পাওয়া ভালোবাসা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি লেখেন, এই ভালোবাসাই তার শক্তি, আর ভক্তদের সমর্থনই তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে। একই সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন দর্শকদের জন্য সবসময় নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করবেন।

এদিকে ক্যারিয়ারের দিক থেকেও এখন দুর্দান্ত সময় পার করছেন এই তারকা। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘প্রিন্স’ ইতোমধ্যে প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। দর্শকদের আগ্রহ আর প্রশংসায় ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এরই মধ্যে নতুন চমকও দিয়েছেন শাকিব। জন্মদিন উপলক্ষে তিনি প্রকাশ করেছেন আসন্ন সিনেমা ‘রকস্টার’–এর ফার্স্ট লুক পোস্টার। আগে থেকেই ঘোষণা ছিল, বিশেষ এই দিনেই সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হবে আর সেই প্রতিশ্রুতি রেখেছেন তিনি নিজেই।

বর্তমানে মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান। সেখানেই সহকর্মীদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে তাকে বেশ প্রাণবন্ত মেজাজে দেখা গেছে।

More