Sunday, September 20, 2026
PrimeBulletin

World

ভুল শুধরে মিরাজকে নিয়ে জাকির নায়েকের নতুন পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ভুল শুধরে মিরাজকে নিয়ে জাকির নায়েকের নতুন পোস্ট, মুহূর্তেই ভাইরাল

জনপ্রিয় ইসলামিক স্কলার ড. জাকির নায়েকের ফেসবুক পেজে সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে একটি ছবি শেয়ার করা হয়েছে। ছবির ওপর বড় করে লেখা ছিল ‘ইন্টারেকশন উইথ মুসলিম স্পোর্টসম্যান’ এবং নিচে মিরাজের পরিচয় দেওয়া হয়েছে।

তবে প্রথমবার পোস্ট করার সময় নামের একটি বড় ভুল ছিল। ছবির ক্যাপশনে মিরাজের নামের পরিবর্তে জাকির নায়েক লিখেছিলেন নাজমুল হোসেন শান্ত। ভুলটি নজরে আসার পর পোস্টটি ডিলিট করা হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটে সঠিক তথ্য দিয়ে আবারও পোস্ট করা হয়, এবার ছবিতে স্পষ্টভাবে মেহেদী হাসান মিরাজের নাম দেখা যাচ্ছে।

মিরাজ এবং জাকির নায়েকের এই সাক্ষাৎ ঠিক কোথায় হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তান সিরিজ শেষে ওমরাহ পালন করতে মক্কায় গেলে এই সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। ফেসবুকে পোস্ট করার মাত্র ৫০ মিনিটের মধ্যেই ছবিটিতে ৩০ হাজারের বেশি রিয়্যাকশন এসেছে। এই ফ্রেমবন্দি মুহূর্ত বর্তমানে নেটদুনিয়ায় রীতিমতো টক অফ দ্য টাউন।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58