Tuesday, July 21, 2026
PrimeBulletin

সারা দেশ

যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩, ককটেল বিস্ফোরণ

যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩, ককটেল বিস্ফোরণ

যশোরের শার্শায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

যশোরের শার্শায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মঙ্গলবার রাত  সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরেনগাছা গ্রামের আলার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিরেনগাছা গ্রামের বিএনপি নেতা আব্দুল মমিন মোল্লা গ্রুপ, ও আরমান হোসেন ডাবলু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে ডাবলু গ্রুপের সমর্থক রাজ্জাক (২৫), দ্বীন ইসলাম (৪৫) ও মিলন হোসেন (৪০) স্থানীয় একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা উভয় পক্ষের চারজন আহত হয়।

হামলার পর অভিযুক্তরা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।খবর পেয়ে প্রতিপক্ষ গ্রুপের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19