Sunday, September 20, 2026
PrimeBulletin

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে বাড়ল পাসপোর্ট নবায়নের খরচ: জেনে নিন নতুন ফি ও জরুরি নিয়মসমূহ

যুক্তরাজ্যে বাড়ল পাসপোর্ট নবায়নের খরচ: জেনে নিন নতুন ফি ও জরুরি নিয়মসমূহ

আসন্ন গ্রীষ্মকালীন ছুটিতে বিদেশ ভ্রমণের প্রস্তুতি নেওয়া ব্রিটিশ নাগরিকদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে পাসপোর্ট নবায়নের বর্ধিত খরচ। সম্প্রতি যুক্তরাজ্য সরকার পাসপোর্টের আবেদন ও নবায়ন ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের এই সময়ে পাসপোর্টের অতিরিক্ত খরচ সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

​কর্তৃপক্ষ জানিয়েছে, এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট নবায়নের খরচ ৯৪.৫০ পাউন্ড থেকে বেড়ে হয়েছে ১০২ পাউন্ড। এই প্রথম অনলাইনে প্রাপ্তবয়স্কদের পাসপোর্টের আবেদন ফি ১০০ পাউন্ডের ঘর অতিক্রম করল। অন্যদিকে শিশুদের পাসপোর্ট ফি ৫৩.৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৬৫.৫০ পাউন্ড করা হয়েছে। যারা জরুরি ভিত্তিতে একদিনের মধ্যে পাসপোর্ট পেতে ‘প্রিমিয়াম সার্ভিস’ নিতে চান, তাদের এখন গুনতে হবে ২৩৯.৫০ পাউন্ড।

​ডাকযোগে (Post) আবেদনকারীদের ক্ষেত্রেও খরচ বাড়ানো হয়েছে। ডাকযোগে প্রাপ্তবয়স্কদের আবেদন ফি ১০৭ পাউন্ড থেকে বেড়ে ১১৫.৫০ পাউন্ড এবং শিশুদের জন্য ৭৪ পাউন্ড থেকে বাড়িয়ে ৮৫ পাউন্ড করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যর বাইরে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্যও ফি পুনর্নির্ধারণ করা হয়েছে; বিদেশ থেকে আবেদনকারী প্রাপ্তবয়স্কদের জন্য এখন ১৩০ পাউন্ড এবং শিশুদের জন্য ৮৯ পাউন্ড ফি দিতে হবে।

​যুক্তরাজ্যের হোম অফিস এই মূল্য বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে, পাসপোর্ট সেবার সম্পূর্ণ ব্যয় ব্যবহারকারীদের ফি থেকেই নির্বাহ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ফি থেকে সংগৃহীত অর্থ পাসপোর্ট আবেদন প্রক্রিয়া পরিচালনা, বিদেশে অবস্থানরত নাগরিকদের কনসুলার সহায়তা প্রদান, হারানো বা চুরি হওয়া পাসপোর্ট সংক্রান্ত সেবা এবং যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে। গত ২০২৩ সালে ৯ শতাংশ এবং ২০২৪ সালে ৭ শতাংশ ফি বাড়ানোর পর এটিই সর্বশেষ দফায় মূল্য বৃদ্ধি।

​ফি বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ ও ইস্যুর তারিখ সংক্রান্ত কড়া নিয়ম মেনে চলার জন্য নাগরিকদের সতর্ক করেছে সরকার। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে (Schengen Area) ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টটি যাত্রার তারিখ অনুযায়ী অবশ্যই ১০ বছরের কম পুরনো হতে হবে এবং নিজ দেশে ফেরার নির্ধারিত তারিখের পর অন্তত আরও তিন মাস মেয়াদের বাধ্যবাধকতা রয়েছে। যাদের কাছে নতুন নীল রঙের ব্রিটিশ পাসপোর্ট রয়েছে তারা নিরাপদ থাকলেও, পুরনো লাল পাসপোর্টধারীদের ভ্রমণের পরিকল্পনা করার আগেই মেয়াদের বিষয়টি গুরুত্বের সাথে যাচাই করতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা যেকোনো জটিলতা এড়াতে ভ্রমণের অন্তত ১০ সপ্তাহ এবং নিরাপদ থাকার জন্য ৩ থেকে ৬ মাস আগেই পাসপোর্ট নবায়নের আবেদন করার পরামর্শ দিয়েছেন।

More

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

2026-06-20 21:08

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

2026-06-20 20:54

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

2026-06-20 20:52

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

2026-06-20 20:49

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

2026-06-20 20:46

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

2026-06-20 20:37