Monday, September 21, 2026
PrimeBulletin

World

যুক্তরাজ্যে রেকর্ড গরমের পূর্বাভাস: তাপমাত্রা ছাড়াতে পারে ৩০ ডিগ্রি

যুক্তরাজ্যে রেকর্ড গরমের পূর্বাভাস: তাপমাত্রা ছাড়াতে পারে ৩০ ডিগ্রি

যুক্তরাজ্যে চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিন দেখা যেতে পারে আগামী শুক্রবার (২২ মে)। দেশটির আবহাওয়া অধিদপ্তর (মেট অফিস) এক পূর্বাভাসে জানিয়েছে, মে মাসের এই সপ্তাহে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।

মেট অফিসের তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে রাজধানী লন্ডনে তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এর আগে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ৮ এপ্রিল লন্ডনের কিউ গার্ডেনে, যা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মে মাসের শুরু থেকে ঠান্ডা ও অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করলেও চলতি সপ্তাহের শেষ দিকে এসে তাপমাত্রার এই পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এমনকি মে মাসের শেষ সপ্তাহে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসও অতিক্রম করতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়ার এমন আকস্মিক ওঠানামা এবং কখনো ঠান্ডা, কখনো গরম পরিস্থিতির কারণে ফ্লু বা ঠাণ্ডাজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে এই সময়ে শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্নশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মেট অফিস।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58