Saturday, September 19, 2026
PrimeBulletin

World

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান দখলের স্বপ্ন ভেঙে দিল কুর্দি যোদ্ধারা

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান দখলের স্বপ্ন ভেঙে দিল কুর্দি যোদ্ধারা

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও দেশের শাসন ব্যবস্থা অটুট আছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল আশা করেছিল, প্রথম দিনেই ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার নিহত হবেন এবং জনগণ রাস্তায় নেমে সরকারের পতন ঘটাবে। কিন্তু তা সম্ভব হয়নি।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র স্থল হামলা পরিকল্পনা করে, যেখানে সীমান্তবর্তী ইরাকে অবস্থানরত কুর্দি যোদ্ধাদের ব্যবহার করা হবে। তবে পেশমারগা বাহিনী স্পষ্ট জানিয়েছে, তারা ইরানে আক্রমণ করবে না। এই সিদ্ধান্তের ফলে ওয়াশিংটনের আশা পূরণ হয়নি।

ইরাকি কুর্দি কমান্ডার সিরওয়ান বারজানি বলেছেন, তার বাহিনী ইরান আক্রমণের কোনো পরিকল্পনা রাখে না। তবে ইরানের অব্যাহত হামলায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেছে। সিরওয়ান জানিয়েছেন, গত হামলার পর থেকে কুর্দিস্তান অঞ্চলে প্রায় ৪৩০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় পেশমারগা বাহিনীর ৬ সদস্য নিহত এবং ৩০ জন আহত হন।

সিরওয়ান আরও বলেন, ‘প্রতিদিন আমাদের ঘাঁটিতে হামলা হচ্ছে। আমাদের কিছুই করার নেই; আমরা প্রতিবেশী দেশ। আমাদের বাণিজ্যিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।’

এ ঘটনার পর ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি এবং সাবেক প্রেসিডেন্ট মাসুদ বারজানির পরিবারের সদস্যরা এটিকে 'সন্ত্রাসবাদী হামলা' হিসেবে অভিহিত করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58