Sunday, September 20, 2026
PrimeBulletin

World

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: স্পষ্ট জানালো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: স্পষ্ট জানালো ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন করে ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা জোরদার করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুদ্ধ বন্ধে তাদের সরকার কোনো ধরনের আলোচনায় যুক্ত হয়নি ও আমরা কোনো আলোচনার পরিকল্পনাও করছি না।

তিনি আরও বলেন, এই মুহূর্তে আলোচনার কথা বলা মানেই পরাজয় স্বীকার করা।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ইংরেজি ভাষার চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে এক অজ্ঞাতপরিচয় কর্মকর্তার বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান এবং যুদ্ধ শেষ করতে তাদের নিজস্ব কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

এর আগে পাকিস্তানের দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছে দেন। তারা ১৫ দফার ওই প্রস্তাবের সারসংক্ষেপ তুলে ধরেন।

এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, ইরান অস্বীকার করলেও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

বুধবার (২৫ মার্চ) তিনি বলেন, আলোচনা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট সোমবার (২৩ মার্চ) যেমন বলেছেন, তা ফলপ্রসূ ও এখনো চলছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58